এ সময় দোকানি অর্জন চন্দ্র দাস গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে জোহরের নামাজের সময় হঠাৎ দুটি মোটরসাইকেল যোগে ৫ থেকে ৬ জন সশস্ত্র অবস্থায় জমাদার বাজারের ওই সোনার দোকানে হানা দেয়। এ সময় দোকানি অর্জুন চন্দ্র দাসকে কুপিয়ে দোকানের শো-কেস ভেঙে রক্ষিত সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় দোকানি চিৎকার দিলে ডাকাতদল বোমা ফাটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
.png)
স্থানীয়রা দোকানিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, ডাকাতদল পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। চরদরবেশ ইউনিয়নের দিকে থেকে ডাকাতদল এসে আবার সেদিকে চলে যাওয়ার খবর পেয়েছি।
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দ্যাইয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার কাজ চলছে।