গুলিবিদ্ধ ডাকাতসহ আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ সুপার আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহত পুলিশ সদস্যদের খোঁজ নেন।
গুলিবিদ্ধ ডাকাত সদস্যরা হলেন, শরীয়তপুর জেলার গোসেরহাট উপজলার আলোইবতি গ্রামের রহিম (৪৯) ও কুমিল্লা লালমাই উপজেলার হতগড়া গ্রামের মো. সাব্বির (১৭)। আটক রহিমের কাছ থেকে একটি বিদেশি ম্যাগাজিন ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
.png)
এ ঘটনায় এএসআই ইয়াসিন ও কনস্টেবল মামুন ও আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।
টহল পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দেবাশীষ চৌধুরী জানান, রাত সাড়ে ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী মাটিয়ারা এলাকায় ঢাকা থেকে ফেনী যাওয়ার পথে ডেনমার্ক প্রবাসী হোসাইন খানকে বহনকারী প্রাইভেটকারের দিকে লোহার রড ছুঁড়ে একদল ডাকাত গাড়ি থামায়। তাকে ও চালককে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী তথা ল্যাপটপ, স্বর্ণ, ডলার ও মোবাইলসহ মালামাল ছিনিয়ে নেয়।
এ সময় কাছাকাছি থাকা সদর দক্ষিণ থানা পুলিশের পেট্রল টিম খবর পেয়ে দ্রুত সেখানে এসে ডাকাতি প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। সে সময় পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে শর্টগান থেকে পাল্টা গুলি ছুঁড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। মোবাইল ছাড়া লুণ্ঠিত সব মালামাল পুলিশ উদ্ধার করে। রোববার ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।