ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৩২, ১৬ অক্টোবর ২০২২
সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
ছবি : ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ সকিনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের প্রধানসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় পুলিশ ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা, একটি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার  করা হয়।   
 
গ্রেফতারকৃতরা হলো, আন্তজেলা ডাকাত দলের সর্দার শহিদ ওরফে লেংড়া শহিদ ও তার সহযোগী এমাম হোসেন, মো. জুয়েল ও মো. রফিক উল্যা। 

রোববার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। 

Advertisement

এর আগে, শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসপি জানান, গত ৪ অক্টোবার রাত ২টার দিকে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের লাউতলী মাস্টার পাড়ার সকিনা মেম্বারের বাড়িতে ১৪ থেকে ১৫  জন ডাকাত তার বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে ঘরে থাকা সদস্যদের হাত-পা-মুখ  বেঁধে আলমারি ভেঙে টাকা স্বর্ণালংকার, শাড়িসহ ৬ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরো জানান, পলাতক আসামি সেলিমের সঙ্গে গ্রামের একটি পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয় সকিনা বেগমের। আসামি এমাম হোসেন,পলাতক আসামি সেলিম জানতে পারে সকিনার ঘরে পুকুর লিজ নেওয়ার জন্য ২ লাখ টাকা রয়েছে। এরই প্রেক্ষিতে নোয়াখালী ও  লক্ষ্মীপুর জেলা আন্তজেলা ডাকাতদলের সর্দার শহিদ ওরফে লেংড়া শহিদের সঙ্গে পরিকল্পনা করে মোট ১১ জন ডাকাত সকিনা মেম্বারের বাড়িতে বাড়িতে ডাকাতি করে। 

আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এসপি মো.শহীদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!