ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৩

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১৩ অক্টোবর ২০২২
হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৩
গ্রেফতার তিন ডাকাত

হবিগঞ্জের লাখাইয়ে ডাকতির প্রস্তুতির সময় তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বামৈ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জেলার বানিয়াচং উপজেলার আমির খানী মহল্লার আবু শ্যামার ছেলে সাইফুল ইসলাম, লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের শাকির মাহমুদ মিয়ার ছেলে মুর্শেদ মিয়া ও মাধবপুর উপজেলার বাকর নগর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে শাহজাহান মিয়া।

লাখাই থানার ওসি মো. নুনু মিয়া জানান, বামৈ এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল- এমন সংবাদে অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, গ্রিল কাটার যন্ত্রপাতি, ছুরি ও চাকু উদ্ধার করা হয়।

Advertisement

ওসি আরো জানান, গ্রেফতাররা এলাকায় চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় আরো একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!