ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ গেল জুয়েলের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ৫ অক্টোবর ২০২২
ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ গেল জুয়েলের
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনা ঘটে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানায় গোমস্তাপুর উপজেলার বেলালবাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়া এলাকায়। নিহত জুয়েল উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধূমানীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, বুধবার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নাচোল উপজেলার গোলাবাড়ি পেয়াবাগানে যাচ্ছিলেন  জুয়েল ও তার সহযোগী সাদ্দাম। এ সময় বেলালবাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়ায় পৌঁছলে দুই ডাকাতের কবলে পড়ে তারা। এ সময় মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেন ডাকাতরা। এতে অস্বীকৃতি জানালে ডাকাতদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। এ সময় নিরাপদ দূরত্বে সরে গিয়ে নিজেকে রক্ষা করেন সাদ্দাম। পরে স্থানীয়রা বিষয়টি টের পেলে পালিয়ে যান ডাকাতরা।

Advertisement

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের হোসেন জানান, শিবগঞ্জে ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো  হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!