ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ৪ অক্টোবর ২০২২
ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে সুবির দাস নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুবির দাস একই এলাকার সত্যপদ দাসের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল সুনিল চন্দ্র দাসের। এ জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সোমবার ঐ মামলায় হাজিরা দিয়ে আসে উভয় পরিবার। এরপর রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সঙ্গে সুনিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুনিল ছুরি দিয়ে তাকে আঘাত করেন।

Advertisement

তিনি আরো জানান, পরে উভয় পরিবারের সদ্যদের মধ্যে মারামারি ছড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই সুনিল, বিমল ও অন্তরকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!