মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার বিল্লাল কাজীর ছেলে মো. সজীব কাজী, কাশিয়ানী উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের ইবাদত শরীফের ছেলে শাওন শরীফ, একই গ্রামের নওশের শরীফের ছেলে সোহাগ শরীফ, ছানা মিয়ার ছেলে আশিক শেখ, বাবুল মিয়ার ছেলে রাজু মিয়া, দলিল উদ্দিন শরীফের ছেলে আনিস শেখ ও মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের আক্কাস খানের ছেলে ইমন খান।
.png)
এর মধ্যে আদালতে উপস্থিত ছিলেন ইমন, আশিক ও সজীব। বাকিরা পলাতক রয়েছেন। এর মধ্যে শাওন ও ইমনকে অতিরিক্ত পাঁচ বছরের কারাদণ্ড ও আরো ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
আদালতের এপিপি মো. শহিদুজ্জামান খান জানান, ২০২০ সালের ২৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ শহরের ব্যবসায়ী শেখ আব্দুল্লাহ পাভেলের বাসায় দরজা খোলার জন্য ডাকাডাকি করেন আসামিরা। একপর্যায়ে দরজা খুললে সবাইকে কুপিয়ে আহত করেন তারা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা, সাত ভরি স্বর্ণ ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে হাতেনাতে ডাকাত শাওন ও ইমনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। পরে তাদের কাছ থেকে লুণ্ঠিত ৮০ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বাকিদের গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় একই বছরের ২৯ জুলাই গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন ব্যবসায়ী শেখ আব্দুল্লাহ পাভেল। পরে তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন গোপালগঞ্জ সদর থানার তৎকালীন এসআই আসলাম উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।