নিহতরা হলেন রায়পুরার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর গ্রামের কাশেম মিয়া এবং চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের কর্ন বিশ্বাস।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রবণ প্রতিবন্ধী কাশেম মিয়া রায়পুরার সাধুনগর গ্রামের পাশে থাকা রেল লাইন ধরে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা ঢাকামুখী এগারসিন্দুর এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে তিনি রেল লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
.png)
এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে একই উপজেলার কড়ইতলা রেলক্রসিংয়ের পাশ দিয়ে রেল পার হতে গেলে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়েন কর্ন বিশ্বাস। নিহতদের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন বলে জানায় ভৈরব রেলওয়ে থানা পুলিশ। এরই মধ্যে নিহতদের বাড়িতে পুলিশ পৌঁছেছে।