শনিবার দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন- আদমদীঘি থানার ওসি রেজাউল করিম। দণ্ডপ্রাপ্ত হৃদয় পাবনা জেলার আমিনপুরের আব্দুর রহিমের ছেলে।
জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের মনছুর আলীর ছেলে নুর মোহাম্মাদ তার আবাদি জমি নষ্ট করে এক্সকেভেটরের মাধ্যমে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে শনিবার দুপুরে কোমারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সকেভেটর চালক হৃদয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জমির মালিক নুর মোহাম্মাদ পালিয়ে যান।
.png)