ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
আখাউড়ায় খসে পড়ল ট্রেনের যন্ত্রাংশ

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৩১, ২ ফেব্রুয়ারি ২০২৩
চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত অবস্থায় চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যন্ত্রাংশ ভেঙে পড়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলেে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা পৌনে ৬ টায় রিপোর্ট লেখার সময় যন্ত্রাংশ লাগানোর চেষ্টা করা হচ্ছে। 

জানা যায়, বেলা সাড়ে চারটার দিকে ট্রেনটি আখাউড়া জংশন স্টেশন ছেড়ে যায়। কিছুদূর যাওয়ার পরই লোকোমোটিভের (ইঞ্জিন) যন্ত্র ভেঙে ট্রেনটি থেমে যায়। রেললাইনের স্লিপারের সঙ্গে যন্ত্রাংশের ঘর্ষণ হচ্ছে বুঝতে পেরে চালক নেমে আসেন। পরে দেখতে পান যে একটি যন্ত্র ভেঙে গেছে। এ অবস্থায় সংশ্লিষ্টদেরকে খবর দেওয়া হয়। 

Advertisement

আখাউড়া রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (লোকোশেড ইনচার্জ) মো. মনির উদ্দিন জানান, লোকোমোটিভটি সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। অন্য একটি লোকোমোটিভ দিয়ে ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!