ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লিজের জমিতেই সোনা ফলিয়ে বাজিমাত!

সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুয়াখালী)  
প্রকাশিত: ১৮:২২, ২ ফেব্রুয়ারি ২০২৩
লিজের জমিতেই সোনা ফলিয়ে বাজিমাত!
লিজ নেয়া জমিতে সবজি ফলিয়ে লাখ টাকা আয় করছেন পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউপির মজিদপুর গ্রামের কালাম। ছবি: ডেইলি বাংলাদেশ

গরিব কৃষক পরিবারে জন্ম হওয়ায় লেখাপড়া তেমন একটা করতে পারেননি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপির মজিদপুর গ্রামের কাজেম আলীর ছেলে মো. কালাম হাওলাদার।

অভাবের সংসারে বাবার সহযোগীতার হাত বাড়াতে ছোট বেলা থেকেই কৃষিতে মনযোগী হন। তবে নিজের জমি না থাকায় রোদে পুড়ে দীর্ঘ একযুগ কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। পড়ে স্থানীয়দের কাছ থেকে জমি লিজ নিয়ে শুরু করেন সবজি চাষ। আর লিজ নেয়া অন্যের সেই জমিতেই সোনা ফলিয়ে বাজিমাত করছেন তিনি। যার এখন বছরে আয় কয়েক লাখ টাকা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপির মজিদপুর গ্রামের মৃত কাজেম আলীর ছেলে একজন সফল কৃষক মো. কালাম হাওলাদার। যিনি নিজ এলাকাতেই ফসলি মাঠে শ্রম দিয়ে যাচ্ছেন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে। শত কষ্ট এবং ঝড় বৃষ্টিতে ভয় না করে অন্যের তিন একর ভাড়াটে জমিতে গড়ে তুলেছেন হরেক রকম সবজির ক্ষেত। এর মধ্যে এ বছর উচ্চমূল্যের সবজি চাষে বাজিমাত করেছেন তিনি। 

Advertisement

লিজ নেয়া জমিতে সবজি ফলিয়ে লাখ টাকা আয় করছেন পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউপির মজিদপুর গ্রামের কালাম।

এরইমধ্যে এ মৌসুমে ব্রকলি, চাইনিজ ক্যাবেজ, লেটুস, রাখাইন বেগুন, বাধাকপি, ফুলকপি, ওলকপি, পালন শাক, ভাটি শাক ও টমেটোসহ বিভিন্ন জাতের ফসল উৎপান করে তা বাজারজাত করেছেন। তবে উচ্চমূল্যের সবজি চাইনিজ ক্যাবেজ, লেটুস এবং হোইট জাতের ফুলকপি বিক্রিতে তাক লাগিয়ে দিয়েছেন এই খামারি। 

লিজ নেয়া জমিতে সবজি ফলিয়ে লাখ টাকা আয় করছেন পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউপির মজিদপুর গ্রামের কালাম।

কৃষক কালাম জানান, এক বছর মেয়াদী জমি লিজ নিয়ে প্রায় তিন একর জমিতে সবজি চাষ করেছেন তিনি। নিজের ঘাম ঝড়ানো পরিশ্রমের পাশাপাশি চারজন বদলা নিয়ে ক্ষেতের পরিচর্যা করেছেন। তবে দুই লক্ষাধিক টাকা উৎপাদন খরচ হলেও এরইমধ্যেই প্রায় সাড়ে তিন লাখ টাকা বিক্রি করেছেন। এছাড়া ক্ষেতে বিক্রিযোগ্য এখনো প্রায় আড়াই লাখ টাকার ফসল রয়েছে। কিন্তু শেষ সময়ে সবজির দাম পড়তির দিকে থাকে। তাই আগামী রমজান মাসকে সামনে রেখে নতুন করে সবজি উৎপাদনের লক্ষ্যে বীজ এবং চারা রোপণে ক্ষেত প্রস্তুত করছেন। 

লিজ নেয়া জমিতে সবজি ফলিয়ে লাখ টাকা আয় করছেন পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউপির মজিদপুর গ্রামের কালাম।

তিনি বলেন, জীবনে অনেক কষ্ট করলেও এখন তিনি এই সবজি চাষ করেই ভাগ্য বদল করেছেন। এছাড়া সবজি বিক্রির টাকা দিয়ে ছেলে মেয়েদের উচ্চশিক্ষা লাভের পাশাপাশি ধান চাষের জন্য দুই বিঘা জমিও কিনেছেন। আর ভবিষ্যতে আরো বড় পরিকল্পনা রয়েছে তার। 

কৃষক কালামের ক্ষেত শ্রমিক ছিদ্দিক জানান, দৈনিক ৬শ টাকা বদলায় কালামের ক্ষেতে কাজ করেছেন তিনিসহ চারজন। কালামের ক্ষেত আরো বড় হলে ওই খামারে বেশি দিন বদলা কাজের সুযোগ পাবে। 

লিজ নেয়া জমিতে সবজি ফলিয়ে লাখ টাকা আয় করছেন পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউপির মজিদপুর গ্রামের কালাম।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এ আরএম সাইফুল্লাহ জানান, কৃষক কালাম একজন সফল উদ্যোক্তা। তার নিজের জমি না থাকলেও অন্যের জমি লিজ নিয়ে সবজি চাষে তাক লাগিয়েছেন। তবে তাকে কৃষি বিভাগ থেকে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, নেট, ঝাজড়ি, ফসল বিক্রির  কাজে ব্যবহৃত ক্যারেট, সেচ দেয়ার জন্য পাম্প দেয়া হয়েছে। এছাড়া তার ক্ষেতে উৎপাদিত উচ্চমূল্যের লেটুস বিক্রিতে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করে দেয়া হয়েছে। তাকে সব ধরণের সহযোগিতা করতে কৃষি বিভাগ সচেষ্ট রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!