[ দেশজুড়ে ]
পল্লী বিদ্যুৎ অফিসে ঝুলছিল নিরাপত্তা প্রহরীর মরদেহ
ফাইল ছবি
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কামারখন্দ সাব-জোনাল অফিস থেকে আব্দুল আলিম নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কামারখন্দ সাব-জোনাল অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আব্দুল আলিম বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
কামারখন্দ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী জসিম উদ্দিন জানান, রোববার রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুল আলিম। অফিসের ভেতরের বিলিং শাখা থেকে আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান নিচ তলার মুদি দোকানি। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান বলেন, কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং শাখা থেকে নিরাপত্তা প্রহরী আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!