নিহত মিঠুন সাহা (৪০) সিঙ্গাপুর ছিলেন। দুই বছর ধরে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। তিনি মাইজহাটি গ্রামের হরেন্দ্র চন্দ্র সাহার ছেলে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় মিঠুনের দুই পা চাদর দিয়ে বাঁধা ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
.png)
মিঠুনের বন্ধু আবুল কালাম জানান, মিঠুন বিয়ে করেননি। তারা তিন ভাই। বাবা-মা কেউ বেঁচে নেই।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা মোস্তাছিনুর রহমান জানান, ফাঁসিতে ঝুলে থাকা মিঠুনের পা বাঁধা থাকা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। পুলিশ এটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।