[ রাজধানী ]
রাজধানীতে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী
রাজধানীর একটি বাসা থেকে মো. হাসিবুল হাসান শান্ত (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। তিনি পূর্ব ভাটারা ২৪৩০ নম্বর বাসায় বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
ভাটারা থানার এসআই মো. গোলাম মোস্তফা বলেন, আমরা খবর পেয়ে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তার পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত।
.png)
এসআই বলেন, নিহতের স্বজনদের মুখে জানতে পেরেছি শান্ত একটি বেসরকারি পলিটেকনিক কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সমস্যার কারণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!