[ দেশজুড়ে ]
স্টেশনে শিশুকে রেখেই ছাড়ল ট্রেন, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
ছবি: সংগৃহীত
নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশনে পরিবারের ভুলের কারণে সুরাইয়া খাতুন (৮) নামে এক শিশুকে রেখে ছেড়ে যায় একটি ট্রেন। পরে ৯৯৯-এ কল করায় ওই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার (৮ ফেব্রুয়ারি) পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে নাটোর যাচ্ছিল একটি পরিবার। পথে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনকে নাটোর স্টেশন মনে করে তারা নেমে পড়েন। ভুল বুঝতে পেরে তারা আবারও ট্রেনে উঠে পড়েন। কিন্তু তাদের আট বছর বয়সী মেয়ে ওঠার আগেই ট্রেন চলে যায়।
পরে পরিবারটির অসহায় অবস্থা দেখে একজন তরুণী সহযাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করেন। কল পেয়ে কনস্টেবল রুবিনা আক্তার তাৎক্ষণিক নওগাঁর আত্রাই থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান।
.png)
সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শিশুটিকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!