ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৩
নাটোরে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. বেলাল হোসেন ও মো. কালাম শেখ নামে দুইজন নিহত হয়েছেন।  

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারি তেল পাম্পের সামনে ও একই সড়কের আইড়মাড়ি ব্রিজের কাছে এসব দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন বড়াইগ্রাম মাদরাসা মোড়ের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ও কামাল শেখ গুরুদাসপুর উপজেলার পৌরসদরের চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লার মৃত আহাদ আলী শেখের ছেলে। 
 
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে বনপাড়া বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন বেলাল হোসেন। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারি তেল পাম্পের সামনে পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

অপরদিকে একই দিন সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি ব্রিজের কাছে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কালাম শেখ। এ অবস্থায় তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!