[ দেশজুড়ে ]
আদমদীঘিতে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক
আটককৃত মিজানুর রহমান। ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে ৪০ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোড রেলগেটের কাছ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর নওগাঁ জেলার রানীনগর উপজেলার আকনা গ্রামের জহিদুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়ার সান্তাহার খ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত পরিদর্শক রফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকায় চলছে মাদক বেচাকেনা। এমন খবরে ওই স্থানে অভিযান চালিয়ে রেলগেটের কাছ থেকে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগে রাখা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় মাদক ব্যবসায়ী মিজানুরকে গ্রেফতার দেখানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!