ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৩
মৌলভীবাজারে সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে সাপের কামড়ে চন্দ্র রিকিয়াশন নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পাহাড়ে জ্বালানী কাঠ আনতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়।

চন্দ্র রিকিয়াশন মাধবপুর ইউপির গবীন্দপুর চা বাগানের মৃত নরেশ রিকিয়াশনের ছেলে। তিনি দলই চা বাগানে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করতেন।

জানা যায়, রোববার বিকেলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে তিনি পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ চা সেকশনে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। 

Advertisement

স্থানীয় শ্রমিকরা চন্দ্রকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্চয় চক্রবর্তী  ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

ওসি সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে আসল রহস্য। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!