ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ট্রাক্টরের চাপায় প্রাণ গেল হেলপারের

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
নিজ ট্রাক্টরের চাপায় প্রাণ গেল হেলপারের
ফাইল ছবি

নাটোরের লালপুরে নিজ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ আলী নামে এক হেলপারের নিহত হয়েছেন।

সোমবার সকালের দিকে উপজেলার বিলমাড়িয়া ইউপির মোহরকয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ একই এলাকার আজিত মোল্লার ছেলে। তিনি ওই ট্রাক্টরের হেলপার।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মোহাম্মদ মনোয়ারুজ্জামান। 

Advertisement

তিনি জানান, সকালে স্থানীয় একটি ইটভাটায় ট্রাক্টরে করে মাটি নিয়ে যাচ্ছিলেন ফরহাদ। ওই সময় চলন্ত ট্রাক্টর থেকে পড়ে যান তিনি। এতে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!