শুক্রবার সকালে কোটালিপাড়া উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারির কারখানার রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মোল্লা কোটালিপাড়া উপজেলার কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে।
নিহতের স্ত্রী শম্পা বেগম বলেন, মাঝবাড়ি গ্রামের এক নারীর সঙ্গে আমার স্বামীর পরকীয়া প্রেম ছিল। ওই নারী বেকারির মালিকের চাচাতো বোন। বিভিন্ন সময় তিনি আমাকে হুমকি দিয়ে বলেছেন, ‘তুই তোর স্বামী বাচ্চুর জীবন থেকে সরে যা। তাকে যদি আমি না পাই, তুইও পাবি না।’এ সম্পর্কের জেরেই তার স্বামী বাচ্চুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই প্রেমিকার ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান বাচ্চু।
.png)
কোটালিপাড়া থানার এসআই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান বাচ্চু। এরপর কারখানার রান্নাঘরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো জানান, এ ঘটনায় কোটালিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা।