ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে ফাঁকা বাড়িতে ধর্ষণ করে পালাল দুঃসম্পর্কের চাচা বিল্লাল

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
স্কুলছাত্রীকে ফাঁকা বাড়িতে ধর্ষণ করে পালাল দুঃসম্পর্কের চাচা বিল্লাল
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের সদর উপজেলায় স্কুলছাত্রীকে ফাঁকা বাড়িতে ধর্ষণের অভিযোগ উঠেছে দুঃসম্পর্কের চাচা বিল্লালের বিরুদ্ধে। রোববার সদর থানার ওসি বছির আহমেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে একই দিন জেলা সদর হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউপির চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের মো. লালু মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া। তিনি ভুক্তভোগীর দুঃসম্পর্কের চাচা হন।

Advertisement

কিশোরীর পরিবার জানায়, গত ৮ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে বিল্লাল তার ঘরে প্রবেশ করে। পরে শারীরিক সম্পর্কের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী স্কুলছাত্রী বাধা দিলে হাত পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান বিল্লাল। পরে ভুক্তভোগীর মা বাড়ি ফিরলে এ ঘটনা জানতে পারেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা পর থেকেই অভিযুক্ত বিল্লাল পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!