ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩
আখাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। এ উপজেলার মোট ২৩ হাজার ৯০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।  

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল  ক্যাম্পেইনের উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমেল খান। এ সময় উপস্থিত ছিলেন- এমটি ইপিআই মো. শিরু মিয়া, এসটিএসআই মো. রফিকুল ইসলামসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। 

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক  মো. মোশারফ হোসেন জানান, পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২৩ হাজার ৯০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২হাজার ৫০০ জন এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ২১ হাজার ৪০০ জন রয়েছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

Advertisement

তিনি আরো জানান, উপজেলায় ১২০টি অস্থায়ী এবং ১টি ইপিআই কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুলগুলো খাওয়ানো হচ্ছে। সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ৬০ জন তদারককারী এবং ২৪২ জন সেচ্ছাসেবককর্মী দায়িত্ব পালন করছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!