এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদমোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, বুধবার দুপুরে উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে। এমন তথ্যে উনচিপ্রাং বিওপি একটি টহলদল ওই এলাকায় কৌশলে অবস্থান নেয়। মায়ানমার থেকে নাফনদী অতিক্রম করে চারজন ব্যক্তিকে লুঙ্গি পরিহিত অবস্থায় সীমান্তের শূন্যলাইন থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেজরের ঘের নামক স্থানের দিকে আসতে দেখে। ওই ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় লুঙ্গি দিয়ে পেঁচানো একটি লবণের ব্যাগ মাঠে পড়ে যায়।
.png)
চোরাকারবারীরা লবণ মাঠে অনেক শ্রমিকের কাজের সুযোগে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া লুঙ্গিতে পেঁচানো একটি ব্যাগ উদ্ধার করে এর ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।