ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রায়পুরে ধারালো অস্ত্র ও পিস্তল উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
রায়পুরে ধারালো অস্ত্র ও পিস্তল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির মিয়ারহাট বাজারে ইউনিয়নের স্থানীয় শাহজালাল রাহুলের আস্তানা থেকে ধারালো অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।। রাতে পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

এর আগে সকালে আধিপত্য বিস্তার ও মাছঘাট নিয়ে দু’পক্ষের সংঘর্ষে রাসেল নামের এক কিশোর নিহত হয়। ওইসময় রাহুলসহ ৫ জনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সঙ্ঘবদ্ধ সদস্যরা এসব অস্ত্র মজুদ করে রেখেছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!