[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউপির চরঘারমোড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ স্বর্ণা আক্তার চরঘারমোড়া এলাকার প্রবাসী সোহাগ প্রধানের বাড়ির ভাড়াটিয়া ও ঘারমোড়া এলাকার ঘটক মরজল মিয়ার মেয়ে। তার স্বামী সোহেল প্রবাসে রয়েছেন।
গৃহবধূ স্বর্ণা আক্তারের বাবা মরজল মিয়া জানান, সাতমাস আগে তার মেয়ে স্বর্ণা আক্তারের সঙ্গে মুন্সিগঞ্জ এলাকার সোহেল মিয়ার বিয়ে হয়। বর্তমানে সোহেল প্রবাসে জীবনযাপন করছেন। বুধবার রাতে ফোনে কারো সঙ্গে উচ্চস্বরে কথা বলেন স্বর্ণা। বৃহস্পতিবার দুপুরে সিলিং ফ্যানে তার লাশ ঝুলে থাকতে দেখা যায়।
.png)
বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!