ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত দুই মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রেলগেট কশাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাদিকুল ইসলাম (৩০)। তিনি রাজশাহীর তানোর উপজেলার চান্দুরা গ্রামের মৃত সাবের আলীর ছেলে। তিনিই মোটরসাইকেল চালাচ্ছিলেন।

Advertisement

আহত অপর দুই মোটরসাইকেল আরোহীরা হলেন- একই গ্রামের লুৎফর রহমানের ছেলে রায়হান আলী (৩৫) ও তমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০)। এরমধ্যে রায়হানের ডান পা ভেঙে গেছে।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিকুল ইসলাম নামে একজন মারা যান। আহত অপর দুই মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনার ব্যাপারে থানা পুলিশ পুরো তথ্য জানার চেষ্টা করছে জানিয়ে ওসি কামরুল ইসলাম বলেন, পরে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!