ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়াইহাজারে জমি নিয়ে বিরোধ, দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আড়াইহাজারে জমি নিয়ে বিরোধ, দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫
দুইপক্ষের সংঘর্ষে আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, নারী, আউয়াল, মোসলেম, মোস্তফা, ফারুক ও সোরাবসহ আরো অনেকে।

উপজেলার স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া ৭নং ওয়ার্ড এলাকায় শুক্রবার দুপুর ১টার দিকে বাতেন ও মোসলেমের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় দুইপক্ষের চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়া।

Advertisement

এদিকে অবস্থার অবনতি হলে গিয়াসউদ্দিন, রমজান, নারী, মোসলেম, মোস্তফা ও ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মোসলেম জানান, শালমদী চকের মধ্যে একটি ফসলি জমির ১২ শতাংশ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডীয় মালিক হয়েছেন। উক্ত জমি বাতেন গং জোরপূর্বক দখলে রেখেছেন। শুক্রবার জমিতে চারাগাছ রোপণ করে বাড়ি ফেরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা শাবল ও লাঠিসোটা দিয়ে এলোপাথারি মারধর করেন। এতে আমাদের নারী ও পুরুষসহ অন্তত ৬ জন আহত হন।

এদিকে আহত বাতেন জানান, জমিটি দীর্ঘ ৪০ বছর ধরে আমি ভোগদখলে করছি। হঠাৎ প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালান। এতে বাধা দিলে তাদের লোকজন আমাদের বেধরক মারপিট করেন। এতে ৮ থেকে ৯ জন গুরুতর আহত হয়েছেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক বলেন, আহতদের মধ্যে ৬ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!