ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি করতে গিয়ে গণপিটুনিতে লাশ হলেন যুবক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
চুরি করতে গিয়ে গণপিটুনিতে লাশ হলেন যুবক
ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় চুরির অপরাধে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের ঘুমে রেখে ঘরের বাইরে তালা দিয়ে অনুষ্ঠানে যান মধ্যম কাঞ্চনার ঘোষঘাটা এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত। রাত আড়াইটার দিকে ঘরে ফিরে দরজা খোলা পেয়ে ছেলে শিমুল দত্তকে ডেকে তোলেন তিনি। ঐ সময় ঘরের ভেতর লুকিয়ে থাকা তিন চোর প্রদীপ দত্ত ও তার ছেলেকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন তারা। পরে স্থানীয়রা জড়ো হয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে তাকে গণপিটুনি দেন। ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ চোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ ফয়সাল বলেন, শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত একজনকে শনিবার সকালে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

Advertisement

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, দরজার তালা ভেঙে চুরি করতে ঘরে ঢোকেন তারা। ধরা পড়ে দুজন পালিয়ে গেলেও একজনকে পিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি হত্যা ও একটি চুরির মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!