[ দেশজুড়ে ]
কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল মেয়ের, হাসপাতালে মা
প্রতীকী ছবি
কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নুসাইফা নামে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত শিশুর মা শাহিদা বেগম গুরুতর আহত হয়েছেন।
রোববার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা দাউদকান্দি উপজেলার কানড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, শাহিদা বেগম সকালে ঐ এলাকায় তার শিশু কন্যা নুসাইফাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু নুসাইফা নিহত হয়। এছাড়া শাহিদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
.png)
দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!