ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ ৩ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ ৩ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ফিরোজ মিয়া নোয়াখালী জেলার সোনাইমুরি উপজেলার পতিশ এলাকার লোকমান হোসেনের ছেলে, একই এলাকার কবির হোসেনের ছেলে মো. মোহন মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মরাপুকুর পাড় এলাকার আবু জাহেরেরর ছেলে মো. সাজ্জাদ হোসেন।

সোমবার দুপুর ২টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন।

Advertisement

পুলিশ জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে, মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী যুবক আসছেন। এমন খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহরাব হোসাইন ও এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ওত পেতে থাকে। পরে রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকা মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে খালি ম্যাগাজিনসহ সিলভার রঙের একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।

আসামিদের গ্রেফতার সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আসামিদের জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!