[ দেশজুড়ে ]
ট্রেন দেখেই ঝাঁপ দিলেন যুবক, মিলল টুকরো মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে সান্তাহার রেলওয়ে স্টেশনের অদূরে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (৩২) এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় ডাঙ্গাপাড়া ও পাল্লা গ্রামের মাঝ খানে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কৃষক মিলন জানান, প্যান্ট ও গেঞ্জি পরা অজ্ঞাত ব্যক্তিটি সান্তাহার স্টেশনের অদূরে ডাঙ্গাপাড়া ও পাল্লা গ্রামের মাঝখানে ঘোরাফেরা করছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটির সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার দেহ কয়েক টুকরো হয়ে যায়।
.png)
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!