[ দেশজুড়ে ]
রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন।
জানা গেছে, উপজেলার গাউছিয়া ভুলতা এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লেগেছে।
.png)
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপ পরিচালক ফখরুদ্দিন জানান, আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আমরাও পথে আছি। আগুন নিয়ন্ত্রণে এলে জানা যাবে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!