[ দেশজুড়ে ]
আখাউড়ায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শান্তা আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শান্ত একই গ্রামের নাসির মিয়ার মেয়ে।
জানা যায়, প্রতিদিনের মতো শান্তা সকালে ঘুম থেকে উঠে হাত মুখ পরিষ্কার করেন। এরপর তার মাকে কিছু খাবার দিতে বলেন। খাবার দিতে দেরি হওয়ায় তিনি আবার ঘরে চলে যান। পরিবারের লোকজন সকাল ৮টার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
.png)
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শান্তা প্রতিবন্ধী ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!