[ দেশজুড়ে ]
অবৈধভাবে পুকুর খনন করায় লাখ টাকা জরিমানা
পুকুর খনন করায় টিটু লাহিড়ী নামে এক ব্যাক্তিকে লাখ টাকা জরিমানা করেন প্রশাসন। ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরে নলডাঙ্গায় ফসলি জমিতে পুকুর খনন করায় টিটু লাহিড়ী নামের একজনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত টিটু লাহিড়ীর বাড়ি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার খাজুরা লাহিড়ী গ্রামে।
জানা গেছে, টিটু লাহিড়ী তার মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে উপজেলার খাজুরা গ্রামে নিজ ফসলি জমিতে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। আইনের আওতায় এনে একজনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে টিটু লাহিড়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মাটি কাটার মেশিন ও ট্রাক্টর ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
.png)
বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!