[ দেশজুড়ে ]
ঘরের চারদিকে আগুন, ভেতরেই পুড়ে মরলেন অসুস্থ বৃদ্ধা
ফাইল ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে প্রতিভা মহাজন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় তিনটি বসতঘর পুড়ে গেছে।
বুধবার রাত ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের স্বপন মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা স্বপন মহাজনের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিভা মহাজন অসুস্থ ছিলেন। আগুন লাগলে ঘরের অন্যরা বের হতে পারলেও তিনি পারেননি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বোয়ালখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় তিনটি বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!