ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল লবণচাষির

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ৩ মার্চ ২০২৩
প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল লবণচাষির
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা আলীখালী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নজির আহমদ নামে এক লবণচাষি নিহত হয়েছেন। এ সময় প্রাণে রক্ষা পান নিহতের ছোট ভাই নুর মোহাম্মদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবদুল হালিম। নিহত নজির আহমদ হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার মৃত অলি হোসেনের ছেলে। 

নিহত নজির আহমদের ছোট ভাই নুর মোহাম্মদ বলেন, বুধবার রাতে বাড়ির পাশে লবণের মাঠ থেকে উঠে আসার সময় ১০-১৫ জনের সশস্ত্র লোকজন আমাদের ঘিরে ফেলে গুলি করতে থাকে। এ সময় নজির আহমদ গুলিবিদ্ধ হয়ে পুকুরে পড়ে যায়। পরে গুলির শব্দ এবং নুর মোহাম্মদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আমি প্রাণে রক্ষা পাই।

Advertisement

তিনি আরো বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। কিছুদিন আগেও অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়েছিল তারা।

ওসি আবদুল হালিম বলেন, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে দেশীয় এক নলা বন্দুক ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। জড়িতদের কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!