ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ৩ মার্চ ২০২৩
রূপগঞ্জে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানাটি বন্ধ ছিল। শ্রমিকরা ছুটিতে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঐ কারখানা কর্তৃপক্ষ জানায়, এ কারখানার ভবনের সাততলার ফ্লোরটিতে সুইং ও ফিনিশিং সেকশন অবস্থিত। দরজা-জানালা বন্ধ থাকায় সেখানে গ্যাসের সৃষ্টি হয়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

Advertisement

এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি জানান, সকাল ৯টার দিকে বরপা এলাকায় অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ফিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। ১০টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণ থেকে আগুন লাগলেও বিস্ফোরণের কারণ খুঁজে পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!