ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ৪ মার্চ ২০২৩
কসবায় বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন গ্রেফতার 
কসবায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার টিআলী বাড়ির মোড়ে এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মো. সুমন মিয়া জেলার কসবা উপজেলার বায়েক (মধ্যপাড়া) এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিআলী বাড়ির মোড়ের একটু সামনে মেসার্স মায়ের দোয়া ফার্নিচার দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাসী করে ১ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পর কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!