[ দেশজুড়ে ]
কুয়াকাটায় মিলল ৫ মণের সাতটি শাপলা পাতা মাছ
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫ মণ ওজনের (নিষিদ্ধ) ৭টি শাপলা পাতা মাছ জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। সোমবার বিকেল ৫টার দিকে মৎস্য বন্দর আলীপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর এসব মাছ জব্দ করা হয়।
তবে এ সময় ওই ঘরের মালিক রহিম ভান্ডারিকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে এসব মাছ কোস্টকার্ড স্টেশনে মাটিতে পুঁতে ফেলা হয়।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজারে তালাবদ্ধ ওই ঘরটিতে অভিযান চালানো হয়। পরে লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মাছগুলো উদ্ধার করা হয়। ৭টি শাপলাপাতা মাছের ওজন প্রায় ২০০ কেজি। অসাধু এসব জেলেদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!