ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকসহ ৩ জনের

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ৭ মার্চ ২০২৩
গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকসহ ৩ জনের
কাশিয়ানিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মাদরাসার শিক্ষকসহ তিনজন নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় মাদরাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মোটরসাইকেল চালক মাদরাসা শিক্ষক এম এ হাসিব (৫০), কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২) ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মানবেন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাইসাইকেল আরোহী নবীর শেখ ও আব্দুর রহিম মারাত্মক আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী ওই যুবককে মৃত ঘোষণা করেন। এ সময় মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

কাশিয়ানী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. হাফিজ জানিয়েছেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!