ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুফুর কবর জিয়ারত করে ফেরা হলো না সাহেদের

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৪, ৮ মার্চ ২০২৩
ফুফুর কবর জিয়ারত করে ফেরা হলো না সাহেদের
নিহত সাহেদ আহমদ

মৌলভীবাজারের রাজনগরে ফুফুর কবর জিয়ারত করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় সাহেদ আহমদ নরামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী ও এক রিকশাচালক। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামের মৃত আকদ্দছ মিয়ার ছেলে। 

নিহতের আত্মীয় মো. খয়রুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে ফুফুর কবর জিয়ারত করতে আরো দুই ফুফাতো ভাইকে সঙ্গে কুলাউড়ার ব্রাহ্মণবাজারের গোবিন্দপুর গিয়েছিলেন সাহেদ। সেখান থেকে ফেরার পথে চৌধুরীবাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। অদূরেই আরো একটি রিকশাকে ধাক্কা দেয় বেপরোয়া ট্রাকটি। এতে আহত হন রিকশাচালক সুবোধ কর। 

Advertisement

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাহেদ আহমদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী রাফি মিয়া ও সুমন মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ও রিকশাচালক সুবোধ কর রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে ধরে থানা পুলিশের হেফাজতে দিয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

রাজনগর থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, মরেদহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!