[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে ভিমরুলের হুলে প্রাণ গেল একজনের
মুন্সীগঞ্জ জেলাছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভিমরুলের হুলে প্রাণ হারিয়েছেন মো. চুন্নু বেপারী (৫৫) নামে এক ব্যক্তি। এ সময় নারীসহ ৬ জন আহত হয়।
শনিবার সকাল ৯টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউপির উত্তর রায়পুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সুমনা, আক্তার বেপারী, বিউটি, ববি, আওলাদ বেপারী ও আল-আমিন। তাদেরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চুন্নু বেপারী ঐ গ্রামের মৃত রমিজ উদ্দিন বেপারীর ছেলে।
.png)
মৃতের ছেলে রানা বেপারী জানান, সকালে বাড়ির পাশে লাউ ক্ষেত পরিচর্যা করছিলেন তার বাবা। এ সময় পাশের একটি ডুমুর গাছ থেকে ভিমরুল সারা শরীরে হুল ফুটাতে থাকে। এ সময় নারীসহ আরো ৬ জনকে হুল ফুটায়। আহত অবস্থায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চুন্নু বেপারী রাতে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!