ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রামগতিতে সাড়ে তিন লাখ চিংড়ি পোনা জব্দ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ১৫ মার্চ ২০২৩
রামগতিতে সাড়ে তিন লাখ চিংড়ি পোনা জব্দ 
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সাড়ে তিন লাখ চিংড়ি রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার সকালে চিংড়ি পোনাগুলো প্রকাশ্যে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এর আগে, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌধুরীর হাট বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২১ ড্রাম পোনা উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মেরিন ফিশারী অফিসার রুহুল কবির ও কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এম এ মুজতবা। 

রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এমএ মুজতবা বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পোনাগুলো জব্দ করি। পরবর্তীতে মৎস্য দফতরের সহযোগিতায় প্রায় সাড়ে তিন লাখ চিংড়ি পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সব প্রকার মাছ ধরা বন্ধ। এ বিষয়ে সবাইকে আরো সচেতন হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!