ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে শপিং ব্যাগে মিলল ১৪ হাজার ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ১৫ মার্চ ২০২৩
টেকনাফে শপিং ব্যাগে মিলল ১৪ হাজার ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বুধবার ভোররাতে সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. (বিএন)এস এম তাহসিন রহমান।

Advertisement

তিনি জানান, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কাটাবুনিয়া ঝাউবনের ভেতর দিয়ে একজন লোককে সাদা রংয়ের একটি শপিং ব্যাগ হাতে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দিলে ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগটি ফেলে দ্রুত ঝাউবনের দিকে পালিয়ে যান।

এ সময় কোস্টগার্ড সদস্যরা শপিং ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করেন। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!