ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে নাফ নদীতে মিলল ২ লাখ ইয়াবা 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১৮ মার্চ ২০২৩
টেকনাফে নাফ নদীতে মিলল ২ লাখ ইয়াবা 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাদক কারবারিদের ফেলে যাওয়া ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার রাত ১০টার দিকে শ্মশানঘাটস্থ নাফ নদের কিনারায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

Advertisement

তিনি বলেন, শুক্রবার রাতে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে একটি কাঠের নৌকায় সন্দেহজনক তিন-চার জন লোককে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখা যায়। নৌকাটি নদীর তীরে আসার পর বস্তার জাতীয় কিছু জিনিস ফেলতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়৷ কিন্তু চালক নৌকাটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় বিজিবির এক সদস্য নৌকাটি থামাতে ফাঁকা গুলিবর্ষণ করে। তখন মাদক পাচারকারিরাও বিজিবির সদস্যদের লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করে। পরে মাদক পাচারকারিদের বহনকারি নৌকাটি মিয়ানমার অভ্যন্তরে নাফফোঁড়া দ্বীপের দিকে পালিয়ে যায়।  

তিনি আরো বলেন, পরে ঘটনাস্থল তল্লাশী করে পাচারকারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের দুইটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে পাওয়া যায় দুই লাখ ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!