চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, শনিবার রাতেই নিহতের বাবা হোমিও চিকিৎসক শংকর বালা প্রটেকশন ছাড়া বিল্ডিং নির্মাণের ফলে অবহেলাজনিত কারণে হত্যার অভিযোগ এনে এই মামলা করেন। রোববার দুপুরে মামলার দুই আসামি ভবন মালিক হোমিও চিকিৎসক জিল্লুর রহমান (৬৫) ও রাজমিস্ত্রি রেজাউল ইসলামকে (৪২) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার জিল্লুর রহমান চৌগাছা শহরের বাকপাড়া গ্রামের এবং রেজাউল ইসলাম উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।
.png)
এরআগে শনিবার সকাল ১০টার দিকে স্কুলে প্রাইভেট শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল শ্রেয়া। পথে বাবার দোকানের সামনে পৌঁছলে নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে ইট পড়ে গুরুতর আহত হয় সে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে মারা যায় শ্রেয়া। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় অভিযুক্ত ভবন মালিক জিল্লুর রহমান ও নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) রেজাউল ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।