[ দেশজুড়ে ]
ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত
প্রতীকী ছবি
ভোলার চরফ্যাশন উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে রেবু বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেবু বেগম উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. লিটনের স্ত্রী।
জানা যায়, রেবু বেগমকে তার বোনের ছেলে সোহাগ তাদের বাড়ি চরফ্যাশনে দাওয়াত দেন। সেখানে যাওয়ার জন্য দুপুরের দিকে একটি ভাড়া মোটরসাইকেলে তিনি রওনা দেন। পথে এওয়াজপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন রেবু বেগম। স্থানীয়রা রেবু বেগমকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!