বাসের চালক পদ্মাসেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাস খাদে পড়ে ঘটনাস্থলে ১৪ জন যাত্রীর প্রাণহানি হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।
খুলনার রয়্যালের মোড়ের ইফাদ পরিবহনের কাউন্টার মাস্টার শরীফ বলেন, যাত্রী তালিকা থেকে দেখলাম ৪০ জন যাত্রীর মধ্যে খুলনার ১০-১২ জন খুলনার যাত্রী। বেশিরভাগ গোপালগঞ্জের লোক। খুলনা থেকে পরিচিত যাত্রী এক সাথে ৫ জন যাত্রী উঠেছিল। তাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা সবাই সুস্থ আছেন। তারা জানিয়েছেন, গাড়ি ব্রেক ফেল কলে আইল্যান্ড ভেঙে পাল্টি খেয়েছে গাড়িটি।
.png)
কতজন মারা গেছে এ সম্পর্কে কাউন্টার মাস্টার কোনো সঠিক তথ্য জানাতে পারেন নি।