বুধবার রাত পৌনে ১১টার দিকে বাজারটির স্বর্ণপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় রাত দেড়টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মো. মতিয়ার রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
স্থানীয়রা জানায়, বাজারের সব দোকানপাট কাছাকাছি হওয়ায় মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কাছে পানি না পাওয়ায় শুরুতে আগুন নেভাতে বেগ পেতে হয়।
পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, ময়মনসিংহের গৌরীপুর অংশে শতাধিক দোকান পুড়ে গেছে।