ভেড়ামারায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউএনও’র বাজার মনিটরিং
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাজারগুলোতে মনিটরিং করেন উপজেলা ইউএনও হাসিনা মমতাজ। প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা আড়তদারদের পেঁয়াজ বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে এবং পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে ভেড়ামারা কলেজ বাজার ও রেল বাজার এবং শাপলা চত্বর এলাকার বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তরুজ্জামান মিঠু, ইউএনও হাসিনা মমতাজ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
ইউএনও হাসিনা মমতাজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাসের অজুহাত দেখিয়ে চাল, ডাল, তেল, পেয়াঁজ, চিনি, লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে বৃদ্ধি করা যাবে না। দোকানে রাখা চার্ট অনুযায়ী সব পণ্যে বিক্রি করতে হবে। প্রয়োজনের বেশি পণ্য বিক্রি করা যাবে না। এসব নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি দোকানের কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
.png)